Tuesday, March 19, 2013

DSLR ধারিরা কেন ফোটোগ্রাফার হতে পারছে না ?


"
আজকাল গরুও বাছুরকে দুধ খাওয়ানোর আগে আশে পাশে দেখে নেয় কোন DSLR ধারি আছে কিনা । DSLR একটা পাইলেই হইছে পোলাপাইন যা পারছে তাই তুলছে , অনেকে তো ফোটোগ্রাফি বলতে সুন্দর সুন্দর মানুষের ছবি তোলাকে বুঝায় , ছবির গায়ে লিখে রাখে অমুক ফোটোগ্রাফি , তমুক ফোটোগ্রাফি ।
যাই হোক দোষটা আসলে DSLR ধারিদের নয় দোষটা বরাবরের মতই আমাদের দেশের সিস্টেমের ।
DSLR ধারিদের শিল্প থেকে দূরে থাকা , সঠিক প্রশিক্ষণের অভাব , আমাদের দেশের সস্তা ফোটোগ্রাফি প্রতিযোগিতা , সর্বোপরি জানার অনাগ্রহ এবং সুযোগ থেকে বঞ্চিত হওয়াই ফোটোগ্রাফার না হয়ে ওঠার মূল কারন ।

মনে রাখবেন আপনি খুব কম সময়ে ফোটোগ্রাফার হয়ে উঠতে পারবেন যদি আপনি নিন্মোক্ত অল্প কিছু গুনাগুন অর্জন করতে পারেন ।

১. আপনাকে অবশ্যই স্বশিক্ষিত হতে হবে । আপনার স্কুল-বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেটের রেজাল্ট কত ভালো সেটার থেকেও আপনি মানুষ হিসেবে নিজের কাছে নিজে কেমন তা এইখানে মুখ্য ।
২. শিল্প সম্পর্কে অনেক বেশী আগ্রহ থাকতে হবে ।
৩. কবিতা পড়তে হবে ।
৪. দুঃখ থাকতে হবে ।
৫. ভালো টেকনোলজিক্যাল জ্ঞান থাকতে হবে ।
৬. ফোটোগ্রাফি করে টাকা কামাবো এই মনোভাব থাকা চলবে না ।
৭. ত্যাগ এর মনোভাব থাকতে হবে ।
৮. দার্শনিক মনোভাব থাকতে হবে ।
৯. একাগ্রতা থাকতে হবে ।
১০. বড় বড় ফোটোগ্রাফারদের ছবিকে মনোযোগ দিয়ে দেখতে হবে ।
১১. প্রচুর পরিমাণে পেইন্টিংস দেখতে হবে ।
১২. সততা থাকতে হবে ।
১৩. আপনার আশেপাশের অন্যান্য DSLR ধারিদের কথাবার্তা বা তাদের চিন্তা ভাবনা থেকে নিজেকে প্রভাব মুক্ত রাখতে হবে ।
১৪. আপনার নিজের কাজের অনুপ্রেরণা অনেক সময় নিজেকেই দিতে হবে ।
১৫. না ফোটোগ্রাফি আমার দ্বারা হবে না কখোনোই ভাববেন না দয়া করে ।
১৬. আপনাকে আলো দিয়ে শিল্প তৈরি করতে হবে এই কথা সবসময় মনে রাখতে হবে ।
১৭. ফতোগ্রাফি করার জন্যে যদি কোথাও অপমানিত হন তাহলে মনে রাখবেন আপনিই হবেন আপনার দ্বারাই হবে ।
১৮. সব সময় নিজের চিন্তা-ভাবনাকে উপরে রাখবেন ।
১৯. আপনি মিশুক না হলেও মানুষের সাথে মিশতে পারার গুন তৈরি করতে হবে ।
২০. ফোটোগ্রাফি সংক্রান্ত প্রচুর মুভি এবং ডকুমেন্টারি আছে , সেইগুলো দেখতে পারেন ।

আমার এইখানে লেখা কথাগুলো আমার নিজের অভিজ্ঞতা থেকে , আমি নিজেকে এখনো ফোটোগ্রাফার ভাবি না , ফোটোগ্রাফির বাংলা হচ্ছে আলোকচিত্র শিল্প যার মানে আক্ষরিক অর্থে আলো দিয়ে শিল্প সৃষ্টি করা । আমি এখনো চেষ্টা করে যাচ্ছি শিল্প সৃষ্টি করার ।
"

Partha Basak                                                                                                          facebook.com/Partha.Basak1986

2 comments:

  1. ভাইরে দুঃখ কেন থাকতে হবে...? মানুষের অভিব্যাক্তি বোঝার জন্য...? অনেক কনফিউশান দূর হয়ে গেলো। ধন্যবাদের শেষ নাই।

    ReplyDelete
    Replies
    1. দুঃখ থাকলে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি হয় আর হতাশা থেকে অনেক সময় শিল্প সৃষ্টি হয় ।

      Delete